© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিসিবি থেকে পদত্যাগ করছেন না সভাপতি ফারুক আহমেদ

শেয়ার করুন:
বিসিবি থেকে পদত্যাগ করছেন না সভাপতি ফারুক আহমেদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩১ পিএম | ২৯ মে, ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন ফারুক আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন ফারুক আহমেদ নিজেই।

বুধবার (২৮ মে) রাতে গণমাধ্যমকে নিশ্চিত করে, ফারুক আহমেদকে বিসিবি সভাপতির পদে আর রাখতে চায় না জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তার পরিবর্তে নতুন সভাপতি হতে যাচ্ছেন দেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

যদিও গঠনতন্ত্র অনুযায়ী বুলবুলের কাউন্সিলরশিপ পাওয়া নিয়ে রয়েছে জটিলতা। আর সরকারি হস্তক্ষেপে বোর্ড সভাপতির চেয়ারে পালাবদল আসলে ভঙ্গ হতে পারে আইসিসির গাইডলাইন।

এর আগে, জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হয়ে বিসিবিতে পরিচালক হয়ে গত বছরের ২১ আগস্ট সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। আগামী নির্বাচন পর্যন্ত এই পদে থাকার কথা ফারুকের।

এসএন 

মন্তব্য করুন