© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউরোপে গিয়ে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে

শেয়ার করুন:
ইউরোপে গিয়ে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৫ পিএম | ২৯ মে, ২০২৫
এশিয়ার দল হওয়ায় এই মহাদেশের দলগুলোর বিপক্ষেই খেলতে হয় বাংলাদেশকে। অন্য মহাদেশের দলগুলোর সঙ্গে খেলার সুযোগ হয় না। তবে সেই ধারার বদল আনতে চায় বাংলাদেম ফুটবল ফেডারেশন (বাফুফে)।

তাই ইউরোপে গিয়ে ম্যাচ খেলার আয়োজন করতে চায় বাফুফে।

আজ ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে এমনটিই জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। তিনি বলেছেন, ‘আগামী ১ থেকে ৯ সেপ্টেম্বরে ফিফা টায়ারে আন্তর্জাতিক ম্যাচ খেলবে। হোম বা অ্যাওয়ে হতে পারে। অ্যাওয়ে হলে আমাদের ইচ্ছা আছে ইউরোপে গিয়ে খেলার।

ইউরোপে গেলে চেষ্টা করব দুটি ম্যাচ খেলার।’

আগামী মৌসুম সুপার কাপ দিয়ে শুরু হবে বলেও জানিয়েছেন ইমরুল। বসুন্ধরা কিংসের সভাপতি বলেছেন, ‘এবারের লিগের সেরা চার দল সুপার কাপে খেলবে। সুপার কাপ দিয়ে আগামী মৌসুম শুরু হবে।

স্বাধীনতা কাপ হবে স্থানীয় খেলোয়াড়দের দিয়ে।’

আগামী মৌসুম থেকে শুধু লিগ চ্যাম্পিয়নদের ট্রফি দেওয়া হবে জানিয়ে ইমরুল বলেছেন, ‘অতীতে লিগ চ্যাম্পিয়ন ও রানার্সআপকে ট্রফি দেওয়া হয়, যেটা বিশ্বের কোথাও হয় না। শুধু চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হয়। এবার থেকে আমরাও শুধু চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেব। তবে টুর্নামেন্টগুলোতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেব।

আরএম/এসএন 


মন্তব্য করুন