© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৯ বছর পর আইপিএলের ফাইনালে বেঙ্গালুরু

শেয়ার করুন:
৯ বছর পর আইপিএলের ফাইনালে বেঙ্গালুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৪ এএম | ৩০ মে, ২০২৫
গ্রুপ পর্বের পর প্লে অফেও দাপট ধরে রেখেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বোলিং-ব্যাটিং কোনো বিভাগেই কোহলিদের কাছে পাত্তা পায়নি পাঞ্জাব কিংস। ৬০ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয়ে আসরের প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছে বিরাট কোহলির দল। তাতে ৯ বছর পর আবারো টুর্নামেন্টের ফাইনাল খেলবে বেঙ্গালুরু।
 
প্রথম কোয়ালিফায়ারে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৪ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে পাঞ্জাব। জবাবে খেলতে নেমে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বেঙ্গালুরু।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩০ রানে ফিরে যান কোহলি। ১২ বলে ১২ রান করে কাইল জেমিসনের বলে উইকেটরক্ষককে ক্যাচ দেন তিনি। লক্ষ্যের কাছাকাছি গিয়ে ফিরে যান ১৩ বলে ১৯ রান করা মায়াঙ্ক আগারওয়ালও। তার উইকেটটি নেন মুশির খান।
 
সল্ট অবশ্য দলকে নিরাপদেই লক্ষ্যে পৌঁছান। ২৭ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি। চারে নামা রজত পাতিদার অপরাজিত থাকেন ৮ বলে ১৫ রান করে।

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে পাঞ্জাব। ওপেনার প্রিয়ানশ আরিয়া ৭ রান করে আউট হন। ১৮ রান করেন আরেক ওপেনার প্রভশিমরান সিং। এরপর আইয়ারও সুবিধা করতে পারেননি। ফিরেছেন মাত্র দুই রানে।
 
এরপর নেহাল ওয়াধেরাকে ৮ রানে বোল্ড করেন ইয়াশ। শেষদিকে মার্কাস স্টইনিস ১৭ বলে ২৬ রান করেন আর আজমতউল্লাহ ওমরজাই ১২ বলে ১৮ রান করেন, ফলে একশ ছুঁতে পেরেছে পাঞ্জাব।

এমআর


মন্তব্য করুন