© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের চাঁদ দেখলে রাসুল (সা.) যে দোয়া পড়তেন

শেয়ার করুন:
ঈদের চাঁদ দেখলে রাসুল (সা.) যে দোয়া পড়তেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৯ এএম | ৩০ মে, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ইসলামের ইবাদতগুলো চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত। ঈদ, নামাজ, র...

ইসলামের ইবাদতগুলো চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত। ঈদ, নামাজ, রোজা, হজসহ গুরুত্বপূর্ণ আমলের সময় নির্ধারণে এর প্রভাব দৃশ্যমান। চাঁদ দেখার সময় শান্তি ও নিরাপত্তা চেয়ে দোয়া পড়া সুন্নত। হাদিসে নতুন চাঁদ দেখার একটি দোয়া বর্ণিত হয়েছে।
তা হলো-
اَللهُ أَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ، رَبِّىْ وَرَبُّكَ اللهُ
উচ্চারণ : আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।
অর্থ : হে আল্লাহ, তুমি ওই চাঁদকে আমাদের ওপর উদিত কর নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে। (হে চাঁদ) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ।

عن طلحة بن عبيد الله رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا رأى الهلال قال‏:‏ ‏ "‏اللهم أهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام، ربي وربك الله، هلال رشد وخير‏"‏‏‏‏‏.‏
হাদিস : তালহা বিন উবাইদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়া পড়তেন।
(তিরমিজি, হাদিস : ৩৪৫১)

এমআর




মন্তব্য করুন