© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“সবচেয়ে গরিব প্রেসিডেন্ট” মন্তব্যে আবেগতাড়িত বুলবুল

শেয়ার করুন:
“সবচেয়ে গরিব প্রেসিডেন্ট” মন্তব্যে আবেগতাড়িত বুলবুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৮ পিএম | ৩১ মে, ২০২৫
আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, “একজন সাংবাদিক আমাকে বলেছিলেন, আপনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গরিব প্রেসিডেন্টদের একজন। এই মুহূর্তে আমার কাছে তেমন কিছু নেই, আমি সেভাবে কিছু করি না। আমি সব সময় চেষ্টা করি সহজ জীবন যাপন করতে এবং চেষ্টা করব যে কাজটা আমাকে দেওয়া হয়েছে, সেই কাজটার প্রতি ফোকাস করতে।”

উল্লেখ্য, শুক্রবার (৩০ মে) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পান আমিনুল ইসলাম বুলবুল। বিকেলে বিসিবির পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন তিনি। এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।

এফপি/এসএন

মন্তব্য করুন