© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফুটবলকে বিদায় বললেন জনি ইভান্স

শেয়ার করুন:
ফুটবলকে বিদায় বললেন জনি ইভান্স

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩০ পিএম | ৩১ মে, ২০২৫
কিছুদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জনি ইভান্স। ইউনাইটেডে আলেক্স ফার্গুসনের অধীনে খেলা শেষ প্লেয়ার হিসেবে টিকে ছিলেন তিনি। নর্দার্ন আইরিশ সেন্টারব্যাক এবার পেশাদার ফুটবলকেই বিদায় জানিয়ে ফেললেন।

ইভান্স অবসর নেওয়ায় আগামী মৌসুমে প্রায় চার দশক পর ইউনাইটেড সরাসরি ফার্গুসনের শিষ্যবিহীন হবে। ১৯৮৬ সালে ম্যানচেস্টারের ক্লাবটির দায়িত্ব নেওয়া ফার্গুসনের অধীনে ইভান্স সিনিয়র পর্যায়ে খেলা শুরু করেছিলেন ২০০৬ সালে। মাঝে বেশ কয়েকবার ক্লাব বদল করেছেন।

ইভান্স প্রথম ম্যানইউ ছেড়েছিলেন সিনিয়র দলে যোগ দেওয়ার বছরে। ২০০৬ সালে রয়্যাল অ্যান্তর্পে ধারে খেলতে যান তিনি, দুবার ধারে যান স্যান্ডারল্যান্ডে। স্থায়ী চুক্তিতে ইভান্স প্রথম দলবদল করেন ২০১৫ সালে, সে বছর ওয়েস্টব্রোমে যোগ দেন তিনি। তিন মৌসুম পর পাড়ি জমান 
সিনিয়র ক্যারিয়ারে ইভান্স মোট ৫৩৬ ম্যাচ খেলে ২৪টি গোল ও ১৬টি অ্যাসিস্ট করেছেন।

জাতীয় দলের হয়ে ২০০৬ সাল থেকে খেলা ইভান্সের গত বছর পর্যন্ত সময়ে ১০৭ ম্যাচে ৬ গোল ও ৩ অ্যাসিস্ট। তিনি দেশের হয়ে একশ ম্যাচ খেলা চারজনের একজন, সর্বোচ্চ ১৪০টি ম্যাচ নিয়ে সবার উপরে স্টেভেন ডেভিস।

বড় মানের ফুটবলার না হলেও ইভান্স ম্যানইউ ক্যারিয়ারে ১২টি ট্রফি জিতেছেন, এরমধ্যে আছে তিনটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি ক্লাব বিশ্বকাপের শিরোপা। ম্যানইউর বাইরে স্যান্ডারল্যান্ডের হয়ে চ্যাম্পিয়নশিপ ও লেস্টারের হয়ে এফএ কাপ জিতেছেন।

আরএম/এসএন


মন্তব্য করুন