© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকার বাইরেও বিসিবির অফিস গড়ার পরিকল্পনায় বুলবুল

শেয়ার করুন:
ঢাকার বাইরেও বিসিবির অফিস গড়ার পরিকল্পনায় বুলবুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫২ পিএম | ৩১ মে, ২০২৫
বাংলাদেশ ক্রিকেট মূলত ঢাকা কেন্দ্রীক। এটা অনেক বছর ধরে হয়ে আসছে। তবে নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নিয়ে ঢাকার বাইরেও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন।

গতকাল দায়িত্ব নেওয়ার পর আজ শনিবারই সব পরিচালকদের সঙ্গে আলোচনায় বসেছিলেন তিনি। আর প্রথম দিনেই নিজের পরিকল্পনাগুলো তুলে ধরেছেন বুলবুল।

আলোচনা শেষে মিরপুরে গগণমাধ্যমের মুখোমুথি হন মিডিয়া কমিটির প্রধান ইফতিখার রহমান মিঠু। সেখানে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট একটা প্রেজেন্টেশন দিয়েছেন। এরমধ্যে থেকে ৩-৪টা প্রোগ্রাম আমরা এরইমধ্যে শুরু করে দিয়েছি।

এগুলো হলো- খেলার স্পিরিট রক্ষা করা, সবার জন্য হাই-পারফরম্যান্স, সংযোগ ও উন্নতি, স্বচ্ছতা ও সব জায়গায় সুশাসন। সুশাসনের ওপর তিনি জোর দিয়েছেন। আর প্রত্যেক ডিপার্টমেন্টের প্রধানদের কাছ থেকেও প্রেজেন্টেশন চেয়েছেন।’

বুলবুল সবচেয়ে বেশি জোর দিয়েছেন ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রতি এমনটাই জানালেন মিঠু। তিনি বলেন, ‘তিনি প্রধানত বিকেন্দ্রীকরণের কথা বলেছেন। আমরা অনেক দিন ধরে বলতেছি ঢাকা থেকে ক্রিকেটটা ছড়িয়ে দিতে। রাজশাহীতে একটা ও চট্টগ্রামে একটা অফিস হবে। আমরা এরইমধ্যে কাজ শুরু করে দিয়েছি। এটা আমাদের অনেক দিনের স্বপ্ন। এতদিন পর স্বপ্ন সত্যি হচ্ছে।’

উত্তরাঞ্চলের রাজশাহীর দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবি পরিচালক স্বপন চৌধুরীকে। আর চট্টগ্রামের দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন চৌধুরি।

আরএম/এসএন


মন্তব্য করুন