বিসিবির সভাপতি বদলের পর ইমরুল কায়েসের আবেগঘন বার্তা!
ছবি: সংগৃহীত
০১:২০ এএম | ০১ জুন, ২০২৫
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি কে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন।
৩০ মে (শনিবার) নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে ইমরুল কায়েস লিখেন, বাংলাদেশের ক্রিকেটকে কালো থাবা থেকে দূরে রাখতে আমরা কিছু মানুষ সব সময়ই সোচ্চার হই। ভালো কিছুর প্রত্যাশা রাখলেও, দুর্ভাগ্যবশত অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে সেই প্রত্যাশা পূরণ হয় না। দেশের ক্রিকেটের এই লজ্জাজনক পরিস্থিতি থেকে মুক্তির জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি।
তিনি আরো লিখেন, আমরা আশা করি, নতুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি বুলবুল ভাই সততা, সাহসিকতা ও দূরদর্শিতার সাথে তার দায়িত্ব পালন করবেন। তিনি একজন অভিজ্ঞ ক্রিকেটার এবং খেলোয়াড়ি জীবনে নিষ্ঠা ও পেশাদারিত্বের উদাহরণ রেখেছেন। এই অবস্থায় তার কাঁধে অনেক বড় দায়িত্ব পড়েছে — শুধু প্রশাসনিক শৃঙ্খলা ফেরানো নয়, বরং জাতীয় দলের প্রতি মানুষের হারিয়ে যাওয়া আস্থা পুনরুদ্ধার করাও তার অন্যতম চ্যালেঞ্জ। উনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আরআর