© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নগদ অফিসে আবারও দুদকের অভিযান

শেয়ার করুন:
নগদ অফিসে আবারও দুদকের অভিযান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৩ পিএম | ০১ জুন, ২০২৫
নিয়োগে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে আবারও বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১ জুন) দুদকের উপ-সহকারী পরিচালক রবিউল হকের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট দল এ অভিযান পরিচালনা করছে বলে নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ দপ্তর।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি প্রথম দফায় অভিযান পরিচালনা করে দুদক। ওই অভিযান শেষে প্রায় দুই হাজার ৩০০ কোটি টাকার দুর্নীতি ও পাচারের প্রাথমিক প্রমাণের কথা জানিয়েছিল সংস্থাটির এনফোর্সমেন্ট টিম। দুদকের সহকারী পরিচালক রুহুল হক ও তানজির আহমেদের নেতৃত্বে একটি টিম ওই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। ওই সময়ের অভিযোগ ছিল, দেশে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর (এমএফএস) প্রায় পাঁচ হাজার অবৈধ এজেন্ট রয়েছে। এসব এজেন্টের মাধ্যমে গত এক বছরে প্রায় ৭৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এজেন্টরা হুন্ডির মাধ্যমে ওই টাকা পাচার করেছে।

আরএ/এসএন

মন্তব্য করুন