© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ক্রিকেট অপারেশনসে তামিমকে চেয়েছিলেন ফারুক’

শেয়ার করুন:
‘ক্রিকেট অপারেশনসে তামিমকে চেয়েছিলেন ফারুক’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৪ পিএম | ০১ জুন, ২০২৫
বিসিবির সদ্য বিদায়ী সভাপতি ফারুক আহমেদের দাবি—ক্রিকেট অপারেশনসে চেয়েছিলেন তামিম ইকবালকে। তামিমকে নিয়ে দেরি করায় বিলম্ব হয়েছিল কমিটি গঠনে। ইতোমধ্যে বিসিবিতে শেষ হয়েছে সাবেক অধিনায়ক ফারুক আহমেদের অধ্যায়। জাতীয় ক্রীড়া পরিষদ বাতিল করেছে তার মনোনয়ন। নতুন সভাপতির দায়িত্বে এসেছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।

বিদায়বেলার পর চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন ফারুক আহমেদ। সম্প্রতি এক গণমাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে জানালেন, বিসিবির ক্রিকেট অপারেশনসে তামিম ইকবালকে আনতে চেয়েছিলেন তিনি। দেরির মূল কারণও ছিল সেই অপেক্ষা।

তামিমকে বোর্ডে দেখার ইচ্ছা ছিল তার অনেক আগেই। বললেন, ‘তামিম বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ক্রিকেট অপারেশনসে এলে সে একটি ফোনেই আন্তর্জাতিক সিরিজ এনে দিতে পারত।’তিনি আরও জানান, তামিম না আসায় শেষমেশ গঠন করতে হয়েছে নতুন কমিটি। তামিম ও বোর্ডের মাঝে বাড়তে থাকে দূরত্ব। ফাহিমের নেতৃত্বে দায়িত্ব পান অন্য কেউ।

টিকে/টিএ

মন্তব্য করুন