© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বপ্ন পূরণের পথে কিউবা মিচেল, বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা নেই

শেয়ার করুন:
স্বপ্ন পূরণের পথে কিউবা মিচেল, বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৯ পিএম | ০১ জুন, ২০২৫
বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন পূরণ হয়েছে হামজা চৌধুরির। লেস্টার সিটির মিডফিল্ডারের মতোই স্বপ্ন পূরণের পথে আছেন সামিত সোমও। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকা স্টেডিয়ামে তার অভিষেকও হয়ে যেতে পারে।

হামজা-সামিতের সঙ্গে এবার মাঝমাঠে সঙ্গী হওয়ার পথে আছেন কিউবা মিচেল।

লাল-সবুজের জার্সি গায়ে চড়াতে আজ বাংলাদেশের পাসপোর্টও পেয়েছেন সান্ডারল্যান্ডের যুব দলের এই মিডফিল্ডার। গত ২৭ মে বার্মিংহামে বাংলাদেশ কনসুলেটে গিয়ে পাসপোর্টের জন্য আবেদন করেন কিউবা।

বাংলাদেশের হয়ে খেলতে কিউবার আর একটি ধাপই বাকি রয়েছে। আর সেটি হচ্ছে ফিফার অনুমোদন।

ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেলেই বাংলাদেশের হয়ে মাঠে নামতে বাঁধা থাকবে না ১৯ বছর বয়সী মিডফিল্ডারের।

কিউবার বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি। সেই সূত্রেই ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন। খুব শিগগিরই ফিফার অনুমোদন পেলে হয়তো ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে তারও অভিষেক হতে পারে।
টিএ/

মন্তব্য করুন