© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

শেয়ার করুন:
হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৬ পিএম | ০১ জুন, ২০২৫
সিরিজ খোয়ানো বাংলাদেশের লক্ষ্য এবার ধবলধোলাই এড়ানোর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিব্রতকর পরাজয় এড়ানোর লক্ষ্যে আজ টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।

টানা তিন ম্যাচে টস জেতা পাকিস্তানের অধিনায়ক সালমান আগা আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। দুই দলই আজ একাদশে একটি করে পরিবর্তন এনেছে।

হারিস রউফের বদলে পাকিস্তানের একাদশে সুযোগ পেয়েছেন আব্বাস আফ্রিদি। অন্যদিকে শরীফুল ইসলামের জায়গা আজ টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে খালেদ আহমেদের।

এর আগে প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। প্রথমটিতে ৩৭ রানে হারলেও দ্বিতীয়টি আরো বড় পরাজয় দেখেছে বাংলাদেশ।সিরিজ বাঁচানোর ম্যাচে ৫৭ রানের হারের কষ্ট নিয়ে মাঠ ছেড়েছেন লিটনরা।

বাংলাদেশের একাদশ :
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শেখ মেহেদী, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

পাকিস্তানের একাদশ :
সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, শাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হাসান আলি, আব্বাস আফ্রিদি ও আবরার আহমেদ।

এমআর/টিএ


মন্তব্য করুন