© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্রিকেটারদের সঙ্গে কথা বলা আমার কাজ না:বুলবুল

শেয়ার করুন:
ক্রিকেটারদের সঙ্গে কথা বলা আমার কাজ না:বুলবুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২১ পিএম | ০১ জুন, ২০২৫
পাকিস্তান সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়ে ইতোমধ্যে দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা।

পাকিস্তান সফরে থাকা বাংলাদেশ আজ রোববার সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে টাইগারদের সঙ্গে ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কথা হয়েছে কিনা জানতে চান এক ক্রীড়া সাংবাদিক।

এমন প্রশ্নের জবাবে সাবেক অধিনায়ক বলেন এখনও ক্রিকেটারদের সঙ্গে কথা হয়নি। তবে এই মুহূর্তে ক্রিকেটারদের বাড়তি চাপ দিতে নারাজ তিনি।

রোববার জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সভা শেষে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বুলবুল বলেছেন, ‘ক্রিকেটারদের সঙ্গে এখনও কথা হয়নি। আমাদের ভাইস প্রেসিডেন্ট নাজমুল আবেদীন ফাহিম (পাকিস্তানে) আছেন সেখানে, তার সঙ্গে কথা হয়েছে। আমরা চেষ্টা করছি তাদের (ক্রিকেটারদের) অতিরিক্ত কোনও চাপ না দিতে। আমার কাজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলা না, আমার কাজ পরিচালকদের সঙ্গে কথা বলা। যখন প্রয়োজন হবে অবশ্যই বলবো। টুর্নামেন্ট যখন শুরু হয়, তখন তাদের পরিকল্পনার মাঝপথে কথা না বলাই ভালো।’

বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বুলবুল বলেন, ‘ক্রিকেটে গ্রাফ তো সবসময় ওঠে-নামেই। এটা শুধু বাংলাদেশ ক্রিকেটেই না, সব জায়গাতেই। আমি বোর্ডে আসছি দুই দিন হলো। আরেকটু দেখে নিই, তারপর বলতে পারবো। পারফরম্যান্স অবশ্যই বাউন্স করবে... গ্রাফ উপরের দিকে যাবে... যদি আমরা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি।’

এমআর/টিএ


মন্তব্য করুন