© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লাহোরে টাইগারদের ব্যাটিং তাণ্ডব

শেয়ার করুন:
লাহোরে টাইগারদের ব্যাটিং তাণ্ডব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৫ পিএম | ০১ জুন, ২০২৫
পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টাইগারদের ব্যাটিং তাণ্ডব। হোয়াইটওয়াশ এড়াতে নেমে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ।

ইনিংসের শুরু থেকে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন।

এরিপোর্ট লেখা পর্যন্ত ১৮ ওভারের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৫ উইকেটে ১৭২ রান। তানজিদ তামিম ৪২ ও পারভেজ ইমন ৬৬ রান করে আউট হন।

তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন ২৮ বলে ৬টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ক্যারিয়ারের প্রথম ফিফটি হাঁকান। ক্যারিয়ারের ১২তম ম্যাচ খেলা এই ওপেনার দেশের প্রথম ক্রিকেটার হিসেবে গত ১৭ মে আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন।

এই ম্যাচটি বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জিং। কারণ সিরিজের প্রথম দুই ম্যাচে ২০২ রান তাড়া করতে গিয়ে ৩৭ ও ৫৭ রানে হেরে যায় টাইগাররা।

সিরিজ হেরে গেলেও আশা হারাচ্ছেন না বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। তিনি বলেছেন, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এ মুহূর্তে আমাদের একসঙ্গে বসে আলাপ করতে হবে কীভাবে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। কারণ, এটি পুরোপুরি মানসিকতার ব্যাপার।’

ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মাঠে নেমেছে টাইগাররা।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, জাকের আলি, শামিম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

পাকিস্তান: সাহজাদা ফাহিম, সায়েম আইয়ুব, মোহাম্মদ হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, হাসান আলি ও আবরার আহমেদ।

টিএ/

মন্তব্য করুন