© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১০ বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে দলকে জয় উপহার দিলেন অ্যান্ডারসন

শেয়ার করুন:
১০ বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে দলকে জয় উপহার দিলেন অ্যান্ডারসন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪০ পিএম | ০২ জুন, ২০২৫
বয়স যেন জেমস অ্যান্ডারসনের জন্য একটা সংখ্যা। জাতীয় দল থেকে বিদায়ের পর কাউন্টি ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। এবার এক দশকের বেশি সময় পর টি-টোয়েন্টিতে রাজকীয় প্রত্যাবর্তন হলো ইংলিশ কিংবদন্তির। টি-টোয়েন্টি ব্লাস্টে ডারহামের বিপক্ষে দারুণ জয় এনে দিয়েছেন ল্যাঙ্কাশায়ারকে।

২০১৪ সালের আগস্টে শেষবার টি-টোয়েন্টি ক্রিকেটে দেখা গিয়েছিল জেমস অ্যান্ডারসন। এক দশক পর গতকাল ফের ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে দেখা গেল তাকে। ৪২ বছর বয়সী এই ইংলিশ কিংবদন্তি ল্যাঙ্কাশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে খেলতে নেমে মাত্র ১৭ রানে ৩ উইকেট শিকার করেছেন। তার দলও ম্যাচটায় জয় পেয়েছে ৬ উইকেটে।

ব্যাঙ্কস হোমস রিভারসাইডে অ্যান্ডারসনের দারুণ বোলিংয়ে ডারহামকে ২০ ওভারে ৬ উইকেটে ১৫০ রানেই বেঁধে রাখতে সক্ষম হয় ল্যাঙ্কাশায়ার। জবাবে মাইকেল জোনসের ৩৯ বলে ৫৫ রানের ইনিংসের সঙ্গে জশ বোহাননের ৩১ ও কিটন জেনিংসের ২১ বলে ২৪ রানের ইনিংসে শেষ বলে জয় পায় ল্যাঙ্কাশায়ার।

এই নিয়ে চলতি মৌসুমের ভাইটালিটি ব্লাস্টে টানা টি জয় পেল ল্যাঙ্কাশায়ার। অন্যদিকে এটি মৌসুমে ডারহামের প্রথম হার।

টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তনের দিনে অ্যান্ডারসন দারুণ লাইন-লেন্থ বজায় রেখে বল করেছেন। নতুন বলে করা তিন ওভারের স্পেলে ডিপ মিড-অফে গ্রাহাম ক্লার্ককে (১০) ক্যাচ বানিয়ে শিকার শুরু করেন তিনি। এরপর ১৬ রান করা আলক্স লেসকে মিড-অনে ক্যাচ বানান। এই স্পেলে মাত্র ১৫ রান দিয়েছেন তিনি। তাতে পাওয়ারপ্লেএ ২ উইকেট হারিয়ে ৩৯ রান তুলতে পারে ডারহাম।

এরপর ১১তম ওভারে বল করতে এসে কলিন অ্যাকারমানকে (১৮) আউট করেন এই ৪২ বছর বয়সী। ডারহাম শেষ পর্যন্ত লড়াই করার মতো পুঁজি পায় জিমি নিশামের ২৫ বলে ৫ চার ও ১ ছয়ে খেলা ৪০ রানের ইনিংসে ভর করে। কিন্তু মাইকেল জোনসের অর্ধশতক শেষ বলে জয় এনে দেয় ল্যাঙ্কাশায়ারকে।

আরএম/এসএন  


মন্তব্য করুন