© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টি-টোয়েন্টিতে ১১ বছর পর বল হাতে বাজিমাত করলেন অ্যান্ডারসন

শেয়ার করুন:
টি-টোয়েন্টিতে ১১ বছর পর বল হাতে বাজিমাত করলেন অ্যান্ডারসন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৯ পিএম | ০২ জুন, ২০২৫
ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। কখন কি ঘটবে কেউ আগে থেকে অনুমান করতে পারে না। সেটা হতে পারে কারো জন্য সৌভাগ্যের আবার কারো জন্য বিব্রতকর রেকর্ডের।

আজ যেমন তেমনি এক গৌরবের কীর্তি গড়েছেন জেমস অ্যান্ডারসন।

সেটিও ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে। ৪৩ বছর বয়সে এসে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন ইংল্যান্ডের সাবেক পেসার। সেটিও ১১ বছর পর সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ খেলতে নেমে।
ভাইটালিটি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন অ্যান্ডারসন।

ডারবানের বিপক্ষে প্রত্যাবর্তনের ম্যাচে ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। গতকাল তার দুর্দান্ত কীর্তির দিনে ৪ উইকেটের জয় পেয়ছে ল্যাঙ্কাশায়ারও। আগের সেরা ছিল ২৩ রানে ৩ উইকেট। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে লর্ডসে নিয়েছিলেন টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে সর্বোচ্চ ৭০৪ উইকেট নেওয়ার মালিক।

২০১৪ সালে ক্যারিয়ারের সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন অ্যান্ডারসন। টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে ওয়ারউইকশায়ারের হয়ে দেদার হস্তে রান বিলিয়েছেন তিনি। ৪ ওভারে ৫২ রান দিয়ে কোনো উইকেট পাননি ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা পেসার। আর জাতীয় দলের হয়ে সংক্ষিপ্ত সংস্করণের শেষ ম্যাচটি খেলেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৯ সালে, সেঞ্চুরিয়নে।


পিএ/টিএ  

মন্তব্য করুন