© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরলেন শান্ত-লিটনরা

শেয়ার করুন:
পাকিস্তানে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরলেন শান্ত-লিটনরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৬ পিএম | ০২ জুন, ২০২৫
পাকিস্তানের বিপক্ষে গতকাল শেষ টি-টোয়েন্টি ম্যাচেও হারের মুখ দেখেছে বাংলাদেশ দল। ব্যাট হাতে বড় রান তোলার পর বোলাররা ছিলেন ছন্নছাড়া। যে কারণে হার দিয়ে শেষ হলো টি-টোয়েন্টি সিরিজটি। ৭ উইকেটে হারের ফলে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয় লিটন দাসের দলকে।
 
সিরিজ শেষে আজ সোমবার সন্ধ্যায় দেশে ফিরেছে বাংলাদেশ দল। দুই বহরের প্রথম বহর এসে পৌঁছেছে আজ সন্ধ্যায়। যেখানে ছিলেন নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, লিটন দাস ও তানজিদ হাসান তামিম।এই বহরে আরো ছিলেন তাওহীদ হৃদয়, তানজিম সাকিব ও শরিফুল। আরেক বহর ঢাকা এসে পৌঁছাবে রাত এগারোটায়।
 
এ দিকে গতকাল ম্যাচ শেষে বরাবরের মত হতাশা ঝরেছে অধিনায়ক লিটন দাসের কণ্ঠে, ‘হ্যাঁ অবশ্যই আমরা বল ভালো করিনি। আগের দুই ম্যাচে ফিল্ডিং এবং ব্যাটিং ভালো করিনি। আজকে ব্যাটিং ভালো হয়েছে। অবশ্যই আমাদেরকে শিখতে হবে কীভাবে কোন ব্যাটারের বিপক্ষে কীভাবে বল করতে হবে। এসব জায়গায় উন্নতি করতে হবে।’

সিরিজ থেকে ইতিবাচকতা খুঁজতে গিয়ে লিটন বলেছেন, ‘হ্যাঁ অবশ্যই ইমন এবং তামিম ভালো শুরু দিয়েছে। শুধু তারাই নয়। বেশিরভাগই দায়িত্ব নিয়ে খেলেছে এবং তাদের কাজ করে দিয়েছে।’

এমআর/টিএ


মন্তব্য করুন