© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে গ্রিজমানের এক বছরের চুক্তি নবায়ন

শেয়ার করুন:
অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে গ্রিজমানের এক বছরের  চুক্তি নবায়ন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৪ পিএম | ০২ জুন, ২০২৫
অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে আরও এক বছর চুক্তির মেয়াদ রয়েছে অঁতোয়ান গ্রিজমানের। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তার সঙ্গে নতুন করে চুক্তি করলো ক্লাবটি। ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার সঙ্গে নতুন চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত।
 
পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে লা-লিগার ২০২৪-২৫ মৌসুম শেষ করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ৩৮ ম্যাচে তাদের পয়েন্ট ছিলো ৭৬। তাদের আগে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ছিলো ৮৪, আর চ্যাম্পিয়ন বার্সেলোনার পয়েন্ট ছিলো ৮৮।
 
সবশেষ আসরে দলের ৩৮ ম্যাচের সবগুলোই খেলেছেন গ্রিজমান। পুরো মৌসুমে আটটি গোল ও সাতটি অ্যাসিস্ট করেছেন তিনি।রিয়াল সোসিয়েদাদ থেকে ২০১৪ সালে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দেন গ্রিজমান। সময়ের সঙ্গে দলটির গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন এই ফরাসি।

এখানে পাঁচ বছর খেলে ২০১৯ সালে যোগ দেন বার্সেলোনায়, তবে সেখানে তার সময়টা ভালো কাটেনি। দুই বছর পর আবার ফিরে আসেন অ্যাতলেটিকোয়।
 
দুই মেয়াদে ক্লাবটিতে ৯ বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে অষ্টম সর্বোচ্চ ৪৪২ ম্যাচ খেলেন তিনি। ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও বনে যান তিনি। বর্তমানে তার মোট গোল ১৯৭টি, ভাঙেন লুইস আরাগোনেসের ১৭৩ গোলের রেকর্ড।

অ্যাতলেটিকোর জার্সিতে একটি করে ইউরোপা লিগ, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন গ্রিজমান।

মন্তব্য করুন