© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দূরদৃষ্টির নতুন যুগ: অপটিক্যাল সেন্সিংয়ে বিপ্লব আনবে এই লেজার প্রযুক্তি

শেয়ার করুন:
দূরদৃষ্টির নতুন যুগ: অপটিক্যাল সেন্সিংয়ে বিপ্লব আনবে এই লেজার প্রযুক্তি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৬ এএম | ০৩ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির একদল বিজ্ঞা

চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির একদল বিজ্ঞানী লেজার প্রযুক্তির এক যুগান্তকারী উন্নয়ন করেছেন। তাদের দাবি, এই নতুন প্রযুক্তির সাহায্যে ১ দশমিক ৩৬ কিলোমিটার দূরত্বে থাকা মাত্র ৩ মিলিমিটার রেজল্যুশনের অক্ষরও পরিষ্কারভাবে পড়া সম্ভব।

সম্প্রতি ‘ফিজিক্যাল রিভিউ লেটারস’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে এই উদ্ভাবনের বিস্তারিত তুলে ধরা হয়।

গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, এই প্রযুক্তি সাধারণ ক্যামেরার মতো দূরের বস্তুতে সরাসরি ফোকাস করে না। বরং আলো পৃষ্ঠে কীভাবে প্রতিফলিত হয়, তার ওপর ভিত্তি করে কাজ করে।

নতুন পদ্ধতিতে আটটি ইনফ্রারেড লেজার রশ্মি নির্দিষ্ট এক বিন্দুর দিকে পাঠানো হয়। প্রতিফলিত আলোর তীব্রতা দুটি টেলিস্কোপ দিয়ে ধারণ করা হয়। এই উপাত্ত বিশ্লেষণ করে দূরের ক্ষুদ্র লেখা ও সূক্ষ্ম বিবরণ উচ্চ রেজল্যুশনে দেখা সম্ভব হয়।

পরীক্ষামূলকভাবে বিজ্ঞানীরা ১ দশমিক ৩৬ কিলোমিটার দূরের একটি ছোট লক্ষ্যবস্তুর ছবি ধারণ করতে সফল হয়েছেন। তাদের মতে, এটি কোনো একক টেলিস্কোপের প্রচলিত ক্ষমতার তুলনায় প্রায় ১৪ গুণ বেশি রেজল্যুশন দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এই প্রযুক্তি উচ্চমানের অপটিক্যাল ইমেজিং এবং সেন্সিংয়ের কাজে ব্যবহার করা যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে একত্রে ব্যবহার করলে তথ্য বিশ্লেষণের নতুন দিগন্ত খুলে যেতে পারে।

এফপি/ টিএ 

মন্তব্য করুন