© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভুটানকে হারিয়ে পুরনো হিসেব চুকাতে চান জামাল

শেয়ার করুন:
ভুটানকে হারিয়ে পুরনো হিসেব চুকাতে চান জামাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৬ পিএম | ০৩ জুন, ২০২৫
ভুটানের বিপক্ষে গত বছর দুটি প্রীতি ম্যাচ খেলে দুটিতেই হেরেছিল বাংলাদেশ। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছেন জামাল ভূঁইয়া-মিতুল মারমারা। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে প্রতিপক্ষকে মুদ্রার উল্টো পিঠটা দেখাতে চায় বাংলাদেশ।

আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তেমনি জানিয়েছেন জামাল।

বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘সর্বশেষ আমরা যখন ভুটানের বিপক্ষে খেলছি, তখনকার আর এখনকার অবস্থাটা ভিন্ন। ওই ম্যাচের আগে আমাদের অধিকাংশ খেলোয়াড়ই প্রায় ৩-৪ মাস ধরে খেলার মধ্যে ছিল না। এখন প্রিমিয়ার লিগ মাত্র শেষ হয়েছে, তো সবাই খেলার মধ্যে আছে, মানে চিত্রটা ভিন্ন।’

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলেও ভুটানের ম্যাচেই বাংলাদেশের মনোযোগ বলে জানিয়েছেন জামাল।

ভুটানের বিপক্ষে জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী মিডফিল্ডার বলেছেন, ‘১০ তারিখ (জুন) আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে ভুটানের বিপক্ষে কালকের ম্যাচও গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা আমাদের সেরাটা দেব। তবে এখন আমাদের মূল মনোযোগ হচ্ছে কালকের ম্যাচে, জিততে হবে।

ভারতের বিপক্ষে শিলংয়ে অভিষেক হলেও আগামীকাল ঘরের মাঠেও হয়ে যাবে হামজা চৌধুরীর। তার সঙ্গে হতে পারে সামিত সোম ও ফাহমিদুল ইসলামেরও।

পিএ/টিএ

মন্তব্য করুন