© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রবাসী ফুটবলারের সংখ্যা বাড়ায় খুশি জামাল, সিঙ্গাপুর ম্যাচে থাকছে না কিউবা

শেয়ার করুন:
প্রবাসী ফুটবলারের সংখ্যা বাড়ায় খুশি জামাল, সিঙ্গাপুর ম্যাচে থাকছে না কিউবা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৫ পিএম | ০৩ জুন, ২০২৫
২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ দলে অভিষেক হয়েছিল জামাল ভূঁইয়ার। সেই জামালের কাঁধেই বাংলাদেশ দলের দায়িত্ব প্রায় অর্ধ যুগ। তাকে অনুসরণ করে বাংলাদেশ দলে একে একে যোগ দিয়েছেন আরও কয়েকজন প্রবাসী। সিঙ্গাপুর ম্যাচ উপলক্ষ্যে হ্যাভিয়ের ক্যাবরেরা ঘোষিত দলে প্রবাসী ফুটবলারের সংখ্যা ৬। চলতি স্কোয়াডে হামজা চৌধুরি (ইংল্যান্ড), জামাল (ডেনমার্ক), কাজেম শাহ (কানাডা), ফাহমিদুল (ইতালি) ও তারিক কাজী (ফিনল্যান্ড) রয়েছেন। আগামীকাল কানাডা থেকে যোগ দেবেন সামিত সোম।

আজ সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন হলে জামাল বলেন, ‘আমার পর যখন তারিক (ফিনল্যান্ড প্রবাসী) এসেছিল তখন আমি চিন্তা করেছিলাম আর কোনো প্রবাসী হয়তো যোগ দেবে না। এখন দেখছি আস্তে আস্তে বাড়ছে।’ তিনি এটা দেশের ফুটবলের জন্য ইতিবাচক মনে করে খানিকটা ফ্রান্সের প্রসঙ্গ আনলেন, ‘এটাকে আমি দেশের ফুটবলের জন্য ভালো মনে করছি। দেখুন এই প্রবাসী ফুটবলারের বিষয়ে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফ্রান্স। তাদের বেশিরভাগ খেলোয়াড় বাইরের। দেশটি কিন্তু বিশ্বকাপের শিরোপাও জিতেছে।’

 এফপি/ এসএন

মন্তব্য করুন