© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাপানের বেসবল কিংবদন্তি আর নেই

শেয়ার করুন:
জাপানের বেসবল কিংবদন্তি আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২২ পিএম | ০৩ জুন, ২০২৫
জাপানি পেশাদার বেসবল কিংবদন্তি নাগাশিমা শিগেও মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

মঙ্গলবার সকালে তার সাবেক দল ইয়োমিউরি জায়ান্টস ঘোষণা করে যে নাগাশিমা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

২০২২ সালে তার মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে। সে সময় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং শারীরিক পুনর্বাসনে নেওয়া হয়।

চিবা জেলায় জন্মগ্রহণ করা নাগাশিমা, রিক্কিয়ো বিশ্ববিদ্যালয় দলের সদস্য হিসেবে একজন তারকা খেলোয়াড় হয়ে ওঠেন। তিনি ১৯৫৮ সালে জাপানি পেশাদার বেসবল দল জায়ান্টসে যোগ দেন।

নাগাশিমা ১৯৭৪ সালে খেলোয়াড় হিসেবে অবসর নেন এবং তারপর দুবার জায়ান্টসের টিম ম্যানেজারের পদ অলংকৃত করেন।

এফপি/ এসএন

মন্তব্য করুন