© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে আসলেন সমিত সোম

শেয়ার করুন:
দেশে আসলেন সমিত সোম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩১ এএম | ০৪ জুন, ২০২৫
এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম।

বুধবার (৪ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন সামিত।

গণমাধ্যমকে সমিত বলেন, বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছি। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপে ভালো কিছুর প্রত্যাশা করছি।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে গত ৩০ মে থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ক্যাম্প শুরু করেছে হাভিয়ের কাবরেরার দল। পরদিন থেকে শুরু হয়েছে অনুশীলন।

জাতীয় স্টেডিয়ামেই ১০ জুন হবে সিঙ্গাপুর ম্যাচ। তার আগে ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। দুই ম্যাচের জন্য গত ২৮ মে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন হাভিয়ের কাবরেরা। সেই দলে রয়েছে কানাডাপ্রবাসী সমিত সোমও।

এর আগে সিঙ্গাপুর ম্যাচকে সামনে ২ জুন সকালে ঢাকায় পা রাখেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী। আর ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম আগেই দলে যোগ দিয়েছেন। তিনি প্রথম দিন থেকেই ক্যাম্পে আছেন, ঢাকায় এসেছিলেন ২৮ মে।

আরআর/টিকে

মন্তব্য করুন