© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাল্যবন্ধুর সঙ্গে বাগদান সম্পন্ন করলেন ‘চায়নাম্যান’ খ্যাত ভারতীয় স্পিনার কুলদীপ

শেয়ার করুন:
বাল্যবন্ধুর সঙ্গে বাগদান সম্পন্ন করলেন ‘চায়নাম্যান’ খ্যাত ভারতীয় স্পিনার কুলদীপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০০ পিএম | ০৫ জুন, ২০২৫
আইপিএল শেষ হতেই বাল্যবন্ধু ভানশিকার সঙ্গে বাগদান সারলেন ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদব। গতকাল বুধবার (৪ জুন) লাখনৌতে ঘরোয়া অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও কয়েক জন বন্ধুর উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়।

উপস্থিত ছিলেন কুলদীপের ঘনিষ্ঠ কিছু ক্রিকেটার বন্ধুও।

ভানশিকা ভারতের কানপুরের বাসিন্দা।

তাঁর বাবা এলআইসির কর্মী। কুলদীপ ও ভানশিকার মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। দুজনেই চাইতেন বাগদানের অনুষ্ঠান ঘনিষ্ঠদের মধ্যেই সীমিত রাখতে, তাই সংবাদমাধ্যমে কিছু জানাননি। তবে অনুষ্ঠান শেষ হওয়ার পরে দুজনেই সমাজমাধ্যমে সুসংবাদ শেয়ার করেন।

জানা গিয়েছে, কুলদীপ বিয়ে করবেন ইংল্যান্ড সফর (টেস্ট সিরিজ) থেকে দেশে ফেরার পরে। বাগদানের খবর প্রকাশ হতেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে শুভেচ্ছার বন্যা। কুলদীপকে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য ক্রিকেটপ্রেমী ও সহ-ক্রিকেটার।

সম্প্রতি শেষ হওয়া আইপিএলে কুলদীপ দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৪টি ম্যাচে ১৫টি উইকেট নিয়েছেন, ইকোনমি রেট ছিল ৭.০৭।

তিনি এখন তিন ফর্ম্যাটেই ভারতের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ। ভারতীয় ক্রিকেটের ‘চায়নাম্যান’ হিসেবে পরিচিত এ ভারতীয় স্পিনার খেলেছেন ১৩টি টেস্ট, ১১৩টি ওয়ানডে ও ৪০টি টি-টোয়েন্টি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

টিকে/টিএ

মন্তব্য করুন