© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চিলির এয়ারপোর্টে পৌঁছে বিড়ম্বনায় আর্জেন্টিনা ফুটবল দল

শেয়ার করুন:
চিলির এয়ারপোর্টে পৌঁছে বিড়ম্বনায় আর্জেন্টিনা ফুটবল দল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৬ পিএম | ০৫ জুন, ২০২৫
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে চিলিতে পৌঁছেছে আর্জেন্টিনা ফুটবল দল। বাংলাদেশ সময় শুক্রবার (৬ জুন) সকাল ৭টায় স্বাগতিকদের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। কিন্তু চিলিতে পৌঁছে বিড়ম্বনায় পরেন লিওনেল মেসিরা।

মেসিদের দেখতে এয়ারপোর্টে সমর্থকদের ভিড় হয়। কিন্তু এই ভিড়ই মেসিদের জন্য বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। চিলির সান্তিয়াগো বিমানবন্দরে পৌঁছানোর পর চিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েন আর্জেন্টিনা দলকে ফিফার এয়ারপোর্ট সিকিউরিটি প্রোটোকল দিতে ব্যর্থ হয়। যে কারণে ক্ষুব্ধ লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।  

আলবিসেলেস্তে খেলোয়াড় ও স্টাফদের সাধারণ যাত্রীদের মাঝ দিয়েই বিমানবন্দর ত্যাগ করতে হয়। সেখানে লিওনেল মেসির জন্য অপেক্ষমাণ একদল ভক্ত ছিল এবং একই সঙ্গে আরেকটি দল আর্জেন্টিনার ফুটবলারদের গালিগালাজ করছিল। এই জটলার মধ্যেই আর্জেন্টিনা দলের নিরাপত্তার দায়িত্বে থাকা দলটি পুলিশ অফিসারদের সহায়তায় তাদের নিরাপদে বিমানবন্দর থেকে বের করে নিয়ে আসেন। 

এই ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ভীষণ ক্ষুব্ধ হয়েছে, কারণ তাদের বিশ্বাস চিলিয়ান অ্যাসোসিয়েশন (এএনএফপি) ফিফার এয়ারপোর্ট সিকিউরিটি প্রোটোকল ভঙ্গ করেছে এবং সফরকারীদের প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে। যে কারণে এএনএফপি'কে জরিমানা গুনতে হতে পারে। 

বাছাই পর্বে ১৪ ম্যাচ খেলে ১০ জয় ও ১ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। আগামী ১১ জুন পরবর্তী ম্যাচটি তারা নিজেদের মাটিতে খেলবে। এই ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ কলম্বিয়া। 

আরআর/এসএন

মন্তব্য করুন