উজবেকিস্তান প্রথমবার বিশ্বকাপের টিকিট কাটল
ছবি: সংগৃহীত
০২:০৬ এএম | ০৬ জুন, ২০২৫
আবুধাবিতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটিতে ১ পয়েন্ট পেলেই চলত উজবেকিস্তানের। মাঠে নেমে ঠিক সে কাজটাই করেছেন তারা। আমিরাতের সঙ্গে গোলশূন্য ড্র করে ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে মধ্য এশিয়ার দলটি। প্রথমবার মতো ফুটবল বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিয়েছে উজবেকরা।
যদিও গুরুত্বপূর্ণ এই ম্যাচে উজবেকিস্তানকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। এশিয়ার অন্যতম শক্তিশালী দল আরব আমিরাত ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার উজবেকদের বক্সে হানা দেয়। তবে উজবেকিস্তানের গোলকিপার উতকির ইউসুপোভ আমিরাতের অন্তত তিনটি আক্রমণ জোরালোভাবে রুখে দেন।
গোলকিপারের দক্ষতায় শেষ পর্যন্ত প্রয়োজনীয় এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে উজবেকিস্তান। আর তাতেই প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয় দেশটির।
এর আগে এশিয়া থেকে জাপান ও ইরান, আর্জেন্টিনা ও নিউজিল্যান্ড আগেই তাদের টিকিট নিশ্চিত করেছে। এবার ইতিহাসের পাতায় যোগ হল উজবেকিস্তানের নামও।
এমআর