© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কঠিন ম্যাচের আভাস দিয়ে জয়ের প্রত্যয় বাংলাদেশ অধিনায়কের

শেয়ার করুন:
কঠিন ম্যাচের আভাস দিয়ে জয়ের প্রত্যয় বাংলাদেশ অধিনায়কের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৩ পিএম | ০৮ জুন, ২০২৫
সিঙ্গাপুরের বিপক্ষে জিতে দেশবাসীকে ঈদের উপহার দিতে চান কোচ হাভিয়ের কাবরেরা। বাংলাদেশি কোচের সুরেই এবার কথা বললেন অধিনায়ক জামাল ভূঁইয়া। ঘরের মাঠের এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটি জিততে চান তিনি।

দেশের এক টেলিভিশনকে এমনটিই জানিয়েছেন জামাল।

বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমরা যদি খুব বেশি সময় কিংবা সুযোগ দিই তাহলে তারা নিজেদের সেরা ফুটবলটা খেলবে। এতে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়াটা আমাদের জন্য কঠিন হবে। যদি ১-০ গোলেও জয় পাই, সেটাই হবে আমাদের বড় প্রাপ্তি। শেষে এটাই বলতে চাই, আমাদের ম্যাচটি জিততেই হবে।’

ভুটানের বিপক্ষে ২-০ গোলের জয়ে বাংলাদেশ দল ফুরেফুরে মেজাজে থাকলেও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা কঠিন হবে বলে জানিয়েছেন জামাল। ৩৫ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ‘সত্য কথা বলতে, পুরোপুরি ভিন্ন এক ম্যাচ হতে যাচ্ছে। ভুটানের তুলনায় সিঙ্গাপুর অনেকটাই এগিয়ে। স্বাভাবিকভাবেই ম্যাচের আবহ অন্য রকম থাকবে। ম্যাচটা আমাদের জন্য কঠিন ম্যাচ হতে যাচ্ছে। তবে নিজেদের মাঠে খেলা হওয়ায় সঠিক পরিকল্পনা থাকাটা জরুরি।’

এএফসি এশিয়ান কাপের ম্যাচটি খেলতে গতকাল রাতে ঢাকায় পৌঁছেছে সিঙ্গাপুর। ম্যাচটি আগামী ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে।

আরআর/টিএ

মন্তব্য করুন