© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাকিবের মেজাজ হারানোর কথা মনে করালেন রবিচন্দ্রন অশ্বিন

শেয়ার করুন:
সাকিবের মেজাজ হারানোর কথা মনে করালেন রবিচন্দ্রন অশ্বিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫০ এএম | ১০ জুন, ২০২৫
সাকিব আল হাসানের সেই মেজাজ হারানোর কথা মনে আছে। ডিপিএলের ম্যাচে যেদিন লাথি মেরে স্টাম্প ভেঙে ফেললেন। পরে আরো বড় কিছু করলেন। যখন বৃষ্টির কারণে আম্পায়ার খেলা বন্ধ করে দিলেন তখন নিজ হাতে স্টাম্প উপড়ে ফেলে গজরাতে গজরাতে ম্যাচ পরিচালনাকারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

আবাহনী লিমিটেডের বিপক্ষে সেদিন এতটাই মেজাজ হারিয়ে ফেলেছিলেন মোহামেডান স্পোর্টিংয়ের অলরাউন্ডার সাকিব। বাংলাদেশের সাবেক অধিনায়কের মতোই আজ তামিলনাড়ু প্রিমিয়াল লিগে মেজাজ হারিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। যা এখন সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল।





সাকিবের মতোই অশ্বিনের মেজাজ হারানোর মূল ব্যক্তি হচ্ছেন আম্পায়ার।

সাবেক এক নম্বর অলরাউন্ডার বোলিংয়ের সময় হারালেও ভারতীয় অলরাউন্ডার মেজাজ হারিয়েছেন ব্যাটিংয়ের সময়। ব্যক্তিগত ১৮ রানের সময় অশ্বিন সুইপ শট খেলার চেষ্টা করলে শাই কিশোরের বল গিয়ে আঘাত করে ভারতের সাবেক অফস্পিনারের পায়ে। সঙ্গে সঙ্গে ভারতীয় বাঁহাতি স্পিনার আবেদন করলেন তর্জনী তুলেন আম্পায়ার।

এতে হতাশ হন অশ্বিন।

নারী আম্পারের সঙ্গে কথা বলার চেষ্টা করলে শুরুতে পাশ কাটিয়ে যান সেই আম্পায়ার। পরে কিছুদূর গিয়ে আম্পায়ার ফিরে তাকালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তবে সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি। এতে গজরাতে গজরাতে বাউন্ডারির কাছে এসে ব্যাট দিয়ে নিজের ডান পায়ে আঘাত করেন অশ্বিন। তাতেও রাগ কমছিল না তার।

শেষে তো দুই হাতের গ্লাভসই ছুঁড়ে মারলেন বাইরে।

অশ্বিনের এমন হতাশার কারণ তাকে যে এলবিডব্লিউয়ের আউট দেওয়া হয়েছে তিনি তা আউট বলে মনে করেন না। খালি চোখে অবশ্য দেখে মনে হয় অশ্বিনের ধারণাই হয়তো ঠিক হতে পারে। কেননা তার বাঁ পায়ে যখন বল আঘাত করে তখন দেখা যায় পাটা লেগ স্ট্যাম্পে ছিল। টুর্নামেন্টে ডিআরএস থাকলেও দুটিই শেষ হওয়ায় পরে আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পাননি তিনি।

ম্যাচ শেষে হতাশা আরো বাড়ে অশ্বিনের। কেননা তার নেতৃত্বে খেলা ডিনডিগুল ড্রাগনস ৯ উইকেটে হেরেছে আইড্রিম ত্রিরুপ্পুরের কাছে।

অশ্বিনরা আগে ব্যাট করে ৯৩ রানে অলআউট হলে অধিনায়ক সাইয়ের দল ১১.৬ বলে লক্ষ্য স্পর্শ করে।

আরএম


মন্তব্য করুন