© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফের মিসাইল হামলা ইরানের, আঘাত হানল ইসরায়েলে

শেয়ার করুন:
ফের মিসাইল হামলা ইরানের, আঘাত হানল ইসরায়েলে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৮ এএম | ১৪ জুন, ২০২৫
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে আবারও মিসাইল হামলা চালিয়েছে ইরান। দখলদারদের বাণিজ্যিক রাজধানী তেলআবিব ও অধিকৃত জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানি মিসাইল আটকাতে ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ওই এলাকায় মিসাইল পড়তে দেখা গেছে। তবে সেটি ইরানি মিসাইল নাকি ইসরায়েলিদের প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইরান নতুন করে হামলা শুরুর পর দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সব ইসরায়েলিকে আবারও নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সেখানেই থাকতে বলেছে।

বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, শনিবার (১৪ জুন) ভোরে ইরান নতুন করে আরও মিসাইল ছুড়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের সামরিক করসপনডেন্ট ইমানুয়েল ফাবিয়ান কিছু সময় আগে জানান, ইসরায়েলজুড়ে আবারও সাইরেনের শব্দ শোনা যাচ্ছে।

এর কিছুক্ষণ পরই ইসরায়েলি পতিরক্ষা বাহিনী জানায়, ইরান আবারও মিসাইল ছুড়েছে।

সূত্র: আলজাজিরা, দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন