এবার ইসরায়েলে হামলা করল ইয়েমেন
ছবি: সংগৃহীত
০৬:৪০ এএম | ১৫ জুন, ২০২৫
ইরানের মিসাইল ও ড্রোন হামলার পর এবার ইয়েমেন থেকে ইসরায়েলে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। রোববার (১৫ জুন) এ তথ্য জানায় টাইমস অব ইসরায়েল।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে নির্দিষ্ট করে কোনো গোষ্ঠীর নাম উল্লেখ না থাকলেও ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি এ হামলা চালিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর তেল আবিব এবং আশেপাশের এলাকায় নতুন করে সাইরেন বেজে উঠছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
টাইমস অব ইসরায়েল জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কিছুক্ষণ পর লাখ লাখ ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়ার কয়েক মিনিট পরই নতুন করে সাইরেন বাজতে শুরু করে।
তবে হামলাটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কিনা কিংবা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে বাধা দিয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংবাদমাধ্যমটি।
আরআর