© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলিদের সামরিক ও বৈজ্ঞানিক স্থাপনা থেকে সরে যেতে বলল ইরান

শেয়ার করুন:
ইসরায়েলিদের সামরিক ও বৈজ্ঞানিক স্থাপনা থেকে সরে যেতে বলল ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৫ এএম | ১৬ জুন, ২০২৫
নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইসরায়েলিদের সামরিক ও বৈজ্ঞানিক স্থাপনা থেকে সরে যেতে বলেছে ইরানের সশস্ত্র বাহিনী।

রোববার (১৫ জুন) এক ভিডিও বার্তায় এ আহ্বান জানায় তারা।

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের নতুন মিসাইল হামলার সময় দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাঈদ ইসরায়েলিদের এমন সতর্কতা দেন। যা ইরানের রাষ্ট্রয়াত্ত্ব টেলিভিশনে প্রকাশ করা হয়।

এতে তিনি বলেন, গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর স্থানে যাবেন না বা সেখানে থাকবেন না। কারণ ইরানের সেনাবাহিনীর কাছে এসব জায়গার তথ্য আছে যেখানে হামলা অব্যাহত থাকবে।

ইরানি সশস্ত্র বাহিনীর এ মুখপাত্র জানিয়েছেন, তারা ইতিমধ্যে দখলদার ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা কেন্দ্র লক্ষ্য করে সফলভাবে হামলা চালিয়েছেন।

তিনি হুমকির সুরে বলেন, তাদের হামলার সময় মাটির নিচের নিরাপদস্থানও কাজ করবে না।

এর আগে দখলদার ইসরায়েল ইরানের সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে প্রায় একই ধরনের সতর্কতা দিয়েছিল। তারা বলেছিল, যেখানে অস্ত্র উৎপাদন করা হয় সেখানে থাকবেন না। এতে করে আপনাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে।

এসএম 

মন্তব্য করুন