© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ১ জনের, হাসপাতালে ভর্তি ৩২৯

শেয়ার করুন:
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ১ জনের, হাসপাতালে ভর্তি ৩২৯

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৮ পিএম | ২২ জুন, ২০২৫
দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা হঠাৎ বেড়েছে। সর্বশেষ এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২৯ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে এক জনের মৃত্যু হয়েছে।

রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৮, ঢাকা উত্তর সিটিতে ২১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৩, খুলনা বিভাগে ১৫ জন এবং রাজশাহী বিভাগে ১০ জন ও ময়মনসিংহে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, একদিনে সারা দেশে ৩০১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৮১৭ জন।

এর আগে শনিবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫২ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু হয়েছে।

কেএন/টিকে

মন্তব্য করুন