© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুপ্তচরবৃত্তির দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

শেয়ার করুন:
গুপ্তচরবৃত্তির দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৭ এএম | ২৫ জুন, ২০২৫
ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। খবর বিবিসির।

ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনকে ফাঁসি দেয়া হয়েছে।

মিজান বার্তা সংস্থাটি বলছে, হত্যাকাণ্ড চালানোর জন্য দেশে সরঞ্জাম পাচারের চেষ্টা করার জন্যও তাদের দোষী সাব্যস্ত করা হয়।

এতে আরও উল্লেখ করা হয়, ওই তিনজনের নাম ইদ্রিস আলী, আজাদ শোজাই এবং রসুল আহমেদ রসুল। যারা ইসরাইলের হয়ে কর্মকাণ্ড চালানোর অভিযোগে গ্রেফতার হন এবং বিচারে দোষী প্রমাণিত হন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজের তথ্য অনুযায়ী, ইসরাইলের সাথে ১২ দিনের সংঘাতের সময় গুপ্তচরবৃত্তির সাথে সম্পর্ক থাকার অভিযোগে ৭০০ জনকে গ্রেফতার করে ইরান।

কেএন/এসএন

মন্তব্য করুন