© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাগরে নিরাপদ, ন্যায্য ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

শেয়ার করুন:
সাগরে নিরাপদ, ন্যায্য ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৫ পিএম | ২৬ জুন, ২০২৫
সাগরে নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস। ২৫ জুন বিশ্ব নাবিক দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এই আহ্বান জানান।

ওই বার্তায় তিনি বলেন, নাবিকেরা বিশ্ব বাণিজ্যকে সচল রাখেন। তারা বিশ্বজুড়ে খাদ্য, ওষুধ এবং অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ করেন। আমাদের জীবন ও অর্থনীতির জন্য তাদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দুঃখজনকভাবে, প্রায়ই তাদের অধিকার লঙ্ঘিত হয় এবং তাদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে।’

তিনি বলেন, এ বছর, আমরা নাবিকদের বিশেষ করে নারীরা, তরুণ কর্মীরা এবং যারা বিচ্ছিন্ন বা ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন, তাদের প্রতি হয়রানি ও বৈষম্যের ওপর আলোকপাত করছি।

গুতেরেস বলেন, নাবিকদের মানসিক স্বাস্থ্যকে সহায়তা করে এমন অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ এবং হয়রানির প্রতি শূন্য সহনশীলতার নীতি অপরিহার্য। তেমনি জরুরি হলো সরকার, শিল্প এবং শ্রমিকদের সমন্বিত পদক্ষেপ, যাতে শ্রমমান বজায় থাকে এবং সাগরে নিরাপদ, ন্যায্য ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত হয়।

তিনি বলেন, এই আন্তর্জাতিক নাবিক দিবসে আসুন, আমরা এমন একটি সামুদ্রিক খাত গড়ে তোলার প্রতিশ্রুতি দিই, যা সমতা, সম্মান এবং মর্যাদার ভিত্তিতে দাঁড়িয়ে থাকবে।

আরআর/এসএন

মন্তব্য করুন