© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝোড়ো ফিফটি করে ফিরে গেলেম ইমন

শেয়ার করুন:
ঝোড়ো ফিফটি করে ফিরে গেলেম ইমন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৬ পিএম | ০৫ জুলাই, ২০২৫
গত ম্যাচে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি পারভেজ হোসেন ইমন। তবে আজ ভালো শুরুর পর সেটা ধরে রেখেছেন। কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করলেও বলের গুণাগুণ বুঝে খেলার চেষ্টা করছেন। ইতোমধ্যেই ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেছিলেন তিনি। ৪৬ বলে এই মাইলফলক ছুঁয়েছেন ইমন। ৬৭ রানে বোল্ড আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে।

২০.৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১৩ রান।

ব্যাটিংয়ে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা তানজিদ তামিম আজ সুবিধা করতে পারেননি। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরেছেন এই ওপেনার।

আসিথা ফার্নান্দোর করা অফ স্টাম্পের বাইরের বল আউট সুইং করে আরো বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ড্রাইভ করতে যান তামিম, টাইমিং না হওয়ায় ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপারের গ্লাভসে। সাজঘরে ফেরার আগে ১১ বলে ৭ রান করেছেন এই ওপেনার।

টিকে/

মন্তব্য করুন