© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যাংকক থেকে হাতিরঝিল : সংবর্ধনা নিয়ে ফুটবলারদের বার্তা

শেয়ার করুন:
ব্যাংকক থেকে হাতিরঝিল : সংবর্ধনা নিয়ে ফুটবলারদের বার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫১ পিএম | ০৬ জুলাই, ২০২৫
বাংলাদেশ নারী ফুটবল দল মিয়ানমার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। আফিদা-ঋতুপর্ণারা এখন যাত্রা বিরতিতে থাইল্যান্ডের ব্যাংকক রয়েছেন। সেখানে এক ভিডিও বার্তায় হাতিরঝিলে রোববার দিবাগত রাত আড়াইটায় সংবর্ধনার জন্য ফুটবলাররা মুখিয়ে আছেন।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়ক আফিদা খন্দকার বলেন, আজ (রোববার) দিবাগত রাত আড়াইটায় হাতিরঝিলে আমাদের সংবর্ধনা দেওয়া হবে। আগে কখনো এমন হয়নি। আমরা এজন্য বেশ এক্সাসাইটেড।

নিয়র ডিফেন্ডার শিউলি আজিম দুই বার সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। দুই বারই ছাদ খোলা বাস ছিল। এবার ভিন্ন আবহের জন্য মুখিয়ে আছেন তিনি। বলেন, গত দুই বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা ছাদ খোলা বাসে সংবর্ধনা পেয়েছি। এবার ভিন্ন রকম পরিস্থিতি। রাত আড়াইটায় হাতিরঝিলে প্রথমবারের মতো এ রকম সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ দলের অন্যতম ফরোয়ার্ডার শামসুন্নাহার। তিনি বলেন, আমরা আসছি হাতিরঝিলে, আপনারা আসছেন তো।

এদিকে রাত আড়াইটায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। খোলা আকাশের নিচে অনুষ্ঠানে তাই একটা ঝুঁকি রয়েছে। বাফুফে এত গভীর রাতে আয়োজন করায় নানা মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এসএন 

মন্তব্য করুন