© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা

শেয়ার করুন:
জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৩ পিএম | ০৭ জুলাই, ২০২৫
২০২৬ সালের যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসের শেষদিকে ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য এই ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের পাশাপাশি বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকা যুব দলের বিপক্ষে।

রাউন্ড রবিন লিগে মোট ৯টি ম্যাচ হবে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে ৩ বার করে খেলবে। যেই দুই দলের পয়েন্ট বেশি হবে তারা উঠবে ফাইনালে। টুর্নামেন্টটি শুরু হবে ২৫ জুলাই। ১০ আগস্ট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে ১৬ দিন ব্যাপী টুর্নামেন্ট। হারারের দুটো ভেন্যুতে হবে সবগুলো ম্যাচ।


উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকা যুব দলের বিপক্ষে সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে নামবে জিম্বাবুয়ে। পরের দিন একই ভেন্যুতে বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২৮ জুলাই বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাবে। একইভাবে আরও দুবার করে মুখোমুখি হবে দলগুলো। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায়।  

বাংলাদেশ-জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি: 



মন্তব্য করুন