© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গত অর্থবছরে রেমিট্যান্সে শীর্ষে ঢাকা, সবচেয়ে কম রংপুরে

শেয়ার করুন:
গত অর্থবছরে রেমিট্যান্সে শীর্ষে ঢাকা, সবচেয়ে কম রংপুরে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৫ পিএম | ০৯ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; ">সদ্যবিদায়ী অর্থবছরে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন

সদ্যবিদায়ী অর্থবছরে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগে।

বুধবার (৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সদ্যবিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে ৩ হাজার ৩২ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫২৪ কোটি ৩২ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে।

২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রামে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৮১৮ কেটি ৪৬ লাখ ডলার। আর প্রবাসীরা সিলেট বিভাগে ২৬৩ কোটি ৮৬ লাখ ডলার, খুলনা বিভাগে ১৩২ কোটি ৯৪ লাখ ডলার, রাজশাহী বিভাগে ১০১ কোটি ৬৩ লাখ ডলার, বরিশাল বিভাগে ৮৪ কোটি ১৫ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৬০ কোটি ৮২ লাখ ডলার ও রংপুর বিভাগে ৪৬ কোটি ৫৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

আরআর/টিএ

মন্তব্য করুন