© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করলেন মাহাথির মোহাম্মদ

শেয়ার করুন:
চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করলেন মাহাথির মোহাম্মদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৭ পিএম | ১৩ জুলাই, ২০২৫
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ১০ ডিসেম্বর, ২০২৪ তারিখে মালয়েশিয়ার পুত্রজায়াতে একটি সংবাদ সম্মেলন করছেন।

দুই দশকেরও বেশি সময় ধরে দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির নেতা মাহাথিরের হৃদ্‌রোগ রয়েছে এবং তিনি বাইপাস সার্জারি করিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে তাকে কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়। সম্প্রতি অক্টোবরে শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য হাসপাতালে ছিলেন এই নেতা।

এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার ক্লান্তিজনিত সমস্যার জন্য তাকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

বিকাল ৪ টা ৪৫ মিনিট পর্যন্ত মাহাথিরকে পর্যবেক্ষণে রাখা হয় এরপর বাড়ি ফেরার অনুমতি দেয়া হয়েছে।

২০০৩ সাল পর্যন্ত ২২ বছর ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মাহাথির মোহাম্মদ।

২০১৮ সালে দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে বিরোধীদলীয় জোটের নেতৃত্বে ঐতিহাসিক জয় লাভ করে আবারও প্রধানমন্ত্রী হন তিনি। তবে দলীয় কোন্দলের কারণে তার সরকার দুই বছরেরও কম সময়ের মধ্যে ভেঙে যায়।

এমকে/টিকে

মন্তব্য করুন