© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

শেয়ার করুন:
সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৯ পিএম | ১৩ জুলাই, ২০২৫
টি-টোয়েন্টি সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে আজ ডাম্বুলায় টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।

দলে আজ তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিনকে বাদ দিয়েছে। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন জাকের আলি অনিক, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে।

বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, অভিস্কা ফার্নান্দো, চরিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, জেফ্রি ভানডারসে, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুশারা।

টিএ/

মন্তব্য করুন