© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চলতি বছরে ডিএসইতে প্রথমবার লেনদেনের পরিমাণ ছাড়ালো ৭০০ কোটি টাকা

শেয়ার করুন:
চলতি বছরে ডিএসইতে প্রথমবার লেনদেনের পরিমাণ ছাড়ালো ৭০০ কোটি টাকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৮ এএম | ১৭ জুলাই, ২০২৫

<p style="text-align: justify; ">দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে।


বুধবার (১৬ জুলাই) দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৭৩৪ কোটি টাকা। এর মধ্য দিয়ে চলতি বছর প্রথমবার এ বাজারে লেনদেনের পরিমাণ ৭০০ কোটির ঘরে পৌঁছাল। আর গত প্রায় সাড়ে আট মাসের মধ্যে এটিই ঢাকার বাজারে সর্বোচ্চ লেনদেন।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে ঊর্ধ্বমুখী লেনদেনের প্রবণতা বিরাজ করছে। যার ধারাবাহিকতায় গত বছরের নভেম্বরের পর এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত বছরের ৫ নভেম্বর ঢাকার বাজারে ৮৪০ কোটি টাকার লেনদেন হয়েছিল।

লেনদেনের পাশাপাশি গত তিন মাসের ব্যবধানে ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্সও সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। বুধবার এ সূচক ৫৫ পয়েন্ট বা ১ শতাংশের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৭ পয়েন্টে।

এদিন বাজারে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৬৭টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ৫১টির দাম।


পিএ/টিএ 

মন্তব্য করুন