© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে মির্জা ফখরুলের মন্তব্য

শেয়ার করুন:
সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে মির্জা ফখরুলের মন্তব্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৪ পিএম | ২০ জুলাই, ২০২৫
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দেখতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার খেলার শুরুর আগেই মিরপুরে হাজির হন তিনি।

ম্যাচ শেষ করেই বের হয়ে যান মির্জা ফখরুল। তার আগে খেলা দেখার ফাঁকে অবশ্য তিনি কথা বলেছেন ব্রডকাস্টার চ্যানেল এর সঙ্গে। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, বিএনপি যদি ক্ষমতায় (সরকারে) আসে তাহলে সাকিব আল হাসান আরেকবার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কি না?

এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, 'সাকিবের ফর্মের উপর নির্ভর করবে সেটা। সে ক্রিকেটে থাকবে কি না সেটা তার উপর নির্ভর করবে। আমি কখনো খেলাধুলার মধ্যে রাজনীতি আনতে চাই না এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে।'

পরে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হয় তার প্রিয় ক্রিকেটার কে? টিভি স্ক্রিনে যাদের দেখে থাকেন তাদের মধ্যে। জবাবে তিনি বলেন, 'আমার প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম।'

এদিন অবশ্য খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও। সঙ্গে ছিল তার পুত্র সন্তান মায়ান। এমন দিনে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ৭ উইকেটের ব্যবধানে।


ইউটি/টিএ

মন্তব্য করুন