© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশে ফেসবুকের অফিস চায় সরকার

শেয়ার করুন:
বাংলাদেশে ফেসবুকের অফিস চায় সরকার
own-reporter
০৭:৪০ পিএম | ২৯ আগস্ট, ২০১৯

বাংলাদেশ সরকারের সঙ্গে সেপ্টেম্বর মাসের শেষের দিকে বৈঠকে বসতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। এই বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে ভ্যাট নিবন্ধন নিতে ও বাংলাদেশের ফেসবুকের নিজস্ব কার্যালয় স্থাপনের জন্য চাপ দেয়ার কথা জানিয়েছে সরকার। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, কিছু গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরতে একটি বৈঠকের অনুরোধ জানিয়েছে ফেসবুক। আগামী ২১ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে এই বৈঠক হতে পারে। তার আগে প্রস্তুতিমূলক কাজ সারতে একটি কমিটিও গঠন করা হয়েছে।

বাংলাদেশ সরকারের সঙ্গে সেপ্টেম্বর মাসের শেষের দিকে বৈঠকে বসতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। এই বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে ভ্যাট নিবন্ধন নিতে ও বাংলাদেশে ফেসবুকের নিজস্ব কার্যালয় স্থাপনের জন্য চাপ দেয়ার কথা জানিয়েছে সরকার।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, কিছু গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরতে একটি বৈঠকের অনুরোধ জানিয়েছে ফেসবুক। আগামী ২১ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে এই বৈঠক হতে পারে। তার আগে প্রস্তুতিমূলক কাজ সারতে একটি কমিটিও গঠন করা হয়েছে।

বুধবার টেলিযোগাযোগ অধিদপ্তরের সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স প্রকল্পের বৈঠকে মোস্তাফা জব্বার বলেন, বৈঠকে নিরাপত্তা ও কর সংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলোচনা হবে। যত দ্রুত সম্ভব ঢাকায় তাদের একটি অফিস স্থাপনের বিষয়ে বলা হবে।

তিনি বলেন, ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ মার্কেটে পরিণত হয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে এখানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা তিন কোটিতে পৌঁছেছে। এখন তারা এখান থেকে প্রচুর অর্থ আয় করছে।

বৈঠকে ফেসবুকের বাংলাভাষার টিমও উপস্থিত থাকবে। আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদেরও থাকতে বলা হবে বলে মন্ত্রী জানান।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন