© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১০ আর্থিক বছরে ভারত থেকে মোবাইল ফোন রপ্তানি বেড়েছে ১২৭ গুণ

শেয়ার করুন:
১০ আর্থিক বছরে ভারত থেকে মোবাইল ফোন রপ্তানি বেড়েছে ১২৭ গুণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২০ এএম | ২৪ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; "><span style="">গত ১০ আর্থিক বছরে ভারত থেকে মোবাইল ফোনের রপ্তানি ১২৭ গুণ

গত ১০ আর্থিক বছরে ভারত থেকে মোবাইল ফোনের রপ্তানি ১২৭ গুণ বেড়ে ২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। গতকাল দেশটির সংসদে এ তথ্য জানানো হয়েছে।

লোকসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ জানান, ভারত থেকে মোবাইল ফোনের রপ্তানি ‘১২৭ গুণ বৃদ্ধি’ পেয়েছে, যা ২০১৪-১৫ সালে ছিল ১ হাজার ৫০০ কোটি টাকা ছিল। ২০২৪-২৫ সালে এটি ২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।

মন্ত্রী বলেন, ২০১৪-১৫ সালে দেশে মোট মোবাইল ফোনের চাহিদার ৭৫ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ করা হয়েছিল, ২০২৪-২৫ সালে তা ০.০২ শতাংশে নেমে এসেছে।

ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশ বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র : এনডিটিভি।   

মন্তব্য করুন