© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হোয়াইটওয়াশের মিশনে টস জিতল বাংলাদেশ

শেয়ার করুন:
হোয়াইটওয়াশের মিশনে টস জিতল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৭ পিএম | ২৪ জুলাই, ২০২৫
প্রথম ম্যাচে টস জিতলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরেছিলেন লিটন দাস। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অবশ্য টস জিতেছেন তিনি। হোয়াইটওয়াশের মিশনে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন।

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই আজ জিততে পারলে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। অন্যদিকে মান বাঁচাতে আজ মাঠে নামছে পাকিস্তান।

তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

গত ম্যাচের একাদশ থেকে আজ পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হয়েছে পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে। তাদের জায়গায় একাদশে ফিরেছেন নাঈম শেখ, তানজিদ তামিম, মেহেদী মিরাজ, সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ-
তানজিদ হাসান, নাইম শেখ, লিটন দাস (অধিনায়ক), মেহেদী মিরাজ, শামীম হোসেন, জাকের আলী, শেখ মেহেদী, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

টিকে/

মন্তব্য করুন