© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউরোপা লিগ থেকে অবনমনের বিপক্ষে আপিল করেছে ক্রিস্টাল প্যালেস

শেয়ার করুন:
ইউরোপা লিগ থেকে অবনমনের বিপক্ষে আপিল করেছে ক্রিস্টাল প্যালেস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৬ এএম | ২৬ জুলাই, ২০২৫
ইউরোপা লিগ থেকে উয়েফা কনফারেন্স লিগে অবনমনের বিপক্ষে আপিল করেছে ক্রিস্টাল প্যালেস। গত মৌসুমে এফএ কাপের শিরোপা জেতা লন্ডনের ক্লাবটি মাল্টি-ক্লাব ওনারশিপ সম্পর্কিত উয়েফার আইন ভঙ্গ করার কারণে শাস্তির মুখে পড়ে।

উয়েফা নিশ্চিত করেছে যে, ১ মার্চ পর্যন্ত মার্কিন ব্যবসায়ী জন টেক্সটর প্যালেস ও ফরাশি ক্লাব লিঁওর নিয়ন্ত্রণ একযোগে নিজের কাছে রেখেছেন যা ক্লাবের কার্যক্রমে প্রভাব ফেলছে।



উয়েফার নিয়ম অনুযায়ী, একই মালিকানাধীন দুটি ক্লাব ইউরোপীয়ান প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীতা করতে পারবে না। এর ফলে, লিঁও ইউরোপা লিগে খেলতে পারবে আর প্যালেসকে নেমে যেতে হবে কনফারেন্স লিগে।

যদি প্যালেসের শাস্তি বহাল থাকে তবে প্রিমিয়ার লিগে সপ্তম স্থানে শেষ করা নটিংহ্যাম ফরেস্টকে ইউরোপা লিগে খেলানোর সম্ভাবনা সবচেয়ে বেশি।

সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) এক বিবৃতিতে জানিয়েছে যে, প্যালেসের কাছ থেকে আপিল গ্রহণ করা হয়েছে। তারা ১১ আগস্টের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

এদিকে, টেক্সটর ইতোমধ্যে প্যালেসের শেয়ার নিউ ইয়র্ক জেটসের মালিক উডি জনসনের কাছে বিক্রির বিষয়ে একমত হয়েছেন তবে উয়েফাকে সন্তুষ্ট করতে কিছুটা দেরি হয়ে গেছে।

এমআর  

মন্তব্য করুন