© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজকের দিনে আইপিএল খেললে ফারুখও পেতেন পান্তের সমান ২৭ কোটি : গাভাস্কার

শেয়ার করুন:
আজকের দিনে আইপিএল খেললে ফারুখও পেতেন পান্তের সমান ২৭ কোটি : গাভাস্কার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৮ পিএম | ২৬ জুলাই, ২০২৫
গত বছর আইপিএল নিলামে রেকর্ড গড়ে ২৭ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টস দলে নাম লেখান ঋষভ পান্ত। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এটাই ছিল সবচেয়ে বড় অঙ্কের চুক্তি। সম্প্রতি ওল্ড ট্র্যাফোর্ডে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট চলাকালীন ধারাভাষ্য দিতে গিয়ে সুনীল গাভাস্কার বললেন, ‘ফারুখ ইঞ্জিনিয়ার যদি এই যুগে খেলতেন, তাকেও এই পরিমাণ অর্থে দলে নিতে লড়াই হতো আইপিএলে।’

ঋষভ পান্তের নিলামের প্রসঙ্গ টেনে গাভাস্কার বলেন, ‘পান্তের দাম কত উঠেছিল? ২৭ কোটি? আমার মনে হয়, ফারুখ ইঞ্জিনিয়ারও একই দামে বিক্রি হতেন।


১৯৭৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ফারুখ ইঞ্জিনিয়ার ছিলেন ভারতের অন্যতম সেরা উইকেটকিপার-ব্যাটার। তবে তার জনপ্রিয়তা শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না। তিনি ল্যাঙ্কাশায়ার কাউন্টি দলের হয়ে ১৯৬৮ থেকে ১৯৭৬ পর্যন্ত খেলেছেন। ১৭৫ ম্যাচে করেছেন প্রায় ৬ হাজার রান।নিয়েছেন ৪০০-র বেশি ক্যাচ ও ৩৫টি স্টাম্পিং।

ওই সময় ল্যাঙ্কাশায়ার ১৫ বছরের শিরোপা খরা কাটিয়ে টানা চারবার জেতে গিলেট কাপ। যার অন্যতম কারিগর ছিলেন ইঞ্জিনিয়ার। এমন কীর্তির স্বীকৃতিস্বরূপ এবার ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে তার নামে একটি গ্যালারির নামকরণ করেছে ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্লাব।

৮৭ বছর বয়সী এই কিংবদন্তি এখন ম্যানচেস্টারে বসবাস করেন। অথচ মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে, যেখানে তার অনেক স্মরণীয় ইনিংস খেলা হয়েছে, সেখানেও তার নামে কোনো গ্যালারি নেই।

গাভাসকার বলেন, ‘ফারুখ শুধু দারুণ খেলোয়াড়ই ছিলেন না, তিনি ভারতের ক্রিকেট ইতিহাসের অনন্য এক চরিত্র। আজকের দিনে থাকলে আইপিএলে তার দাম পান্তের মতোই হতো।’

এফপি/ টিএ

মন্তব্য করুন