© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কৌশলে বিনিয়োগ সরিয়ে নিচ্ছে বহুজাতিক কোম্পানিগুলো

শেয়ার করুন:
কৌশলে বিনিয়োগ সরিয়ে নিচ্ছে বহুজাতিক কোম্পানিগুলো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৬ পিএম | ২৮ জুলাই, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">কৌশলে বিনিয়োগ সরিয়ে নিচ্ছে বাংলাদেশে থাকা বহুজাতিক কোম্...

কৌশলে বিনিয়োগ সরিয়ে নিচ্ছে বাংলাদেশে থাকা বহুজাতিক কোম্পানিগুলো। একাধিক বহুজাতিক কোম্পানি পুজিবাজারে গত অর্থবছরের তুলনায় বেশি পরিমাণ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি সরাসরি একটি ‘বিনিয়োগ প্রত্যাহার’-এর কৌশল, যা দেশের অর্থনীতি ও পুঁজিবাজারে দীর্ঘ মেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ডিএসইর সর্বশেষ তথ্য বলছে, তালিকাভুক্ত ১৩টি বহুজাতিক কোম্পানির মধ্যে ৯টিই নিট মুনাফার চেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে। সামগ্রিকভাবে তাদের নিট মুনাফা ছিল ৮ হাজার ১৬৭ কোটি টাকা, কিন্তু লভ্যাংশ ঘোষণা করেছে ৯ হাজার ৭৯৪ কোটি টাকা। অর্থাৎ ১ হাজার ৬২৬ কোটি টাকা বেশি।

মুনাফার এই অতিরিক্ত অংশ নগদ আকারে মূল কোম্পানির দেশে পাঠানো হচ্ছে, যা বাংলাদেশে তাদের বিনিয়োগ কমিয়ে দেওয়ার লক্ষণ। বিশেষ করে ডলার-সংকটের প্রেক্ষাপটে বিগত বছরগুলোতে যেসব লভ্যাংশ বিদেশে স্থানান্তর করা সম্ভব হয়নি, এখন তা একবারে তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, ডলার-সংকটের কারণে বিদেশি কোম্পানিগুলো আগের বছরগুলোতে লভ্যাংশ নিয়ে যেতে পারেনি। এখন সংকট কিছুটা কাটায় সেই অর্থ একসঙ্গে নিয়ে যাচ্ছে তারা।’ তিনি আরও বলেন, ‘টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় ৫০ শতাংশ। তাই অনেকেই ভাবছেন, ভবিষ্যতে আরও অবমূল্যায়ন হলে তাদের লভ্যাংশের প্রকৃত মূল্য কমে যেতে পারে। এমন অবস্থায় সতর্ক অবস্থানে যাচ্ছেন তারা। 

বিশ্লেষকেরা মনে করছেন, বাংলাদেশের বাজারে এখনো বহুজাতিক কোম্পানিগুলোর জন্য ভালো বিনিয়োগের সুযোগ রয়েছে। কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে আগ্রহ দেখাচ্ছে না। ‘নতুন বিনিয়োগ তাদের বৈশ্বিক সিদ্ধান্তের বিষয়। তবে এটা আমাদের ব্যর্থতা যে আমরা সেই বিনিয়োগ আকর্ষণ করতে পারছি না।’

এসএন 

মন্তব্য করুন