© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সান্ডারল্যান্ডের ফুটবলার কিউবা মিচেল এবার বসুন্ধরা কিংসে

শেয়ার করুন:
সান্ডারল্যান্ডের ফুটবলার কিউবা মিচেল এবার বসুন্ধরা কিংসে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৫ পিএম | ২৮ জুলাই, ২০২৫
ইংল্যান্ডের সান্ডারল্যান্ডের অ-২১ দলের খেলোয়াড় কিউবা মিচেল। তিনি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের অন্যতম শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসে নিবন্ধিত হয়েছেন। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য আজ ছিল নিবন্ধনের শেষ দিন। বসুন্ধরা কিংস কিউবা মিচেলকে রেজিস্ট্রেশন করিয়েছে। 

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, 'কিউবা মিচেল বসুন্ধরা কিংসের হয়ে খেলবে। ৩-৪ দিনের মধ্যে সে ঢাকায় আসবে আশা করি।’ কিউবা মিচেল ইংল্যান্ডের অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব সান্ডারল্যান্ডের সঙ্গে ছিলেন। বয়স ভিত্তিক পর্যায়ে ইউরোপের বড় ক্লাবগুলো ফুটবলারদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করে। কিংসের সভাপতি ইমরুল হাসান অবশ্য স্পষ্ট করেই বললেন, 'ধারে নয়, সে পুরোপুরি কিংসের খেলোয়াড়।’

ইউরোপের ক্লাব থেকে খেলোয়াড় আনতে অনেক সময় রিলিজ ক্লজের জন্য বড় অঙ্ক ব্যয় করতে হয়। মিচেলের জন্য কত অর্থ ব্যয় হয়েছে সেটা অবশ্য কিংস পরিষ্কার করে বলেনি। কিউবা মিচেল ইংল্যান্ড থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে আসার সিদ্ধান্তটাও ফুটবলাঙ্গনে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। তিনি ঢাকায় আসার পর অবশ্য এটি পরিষ্কার হওয়া যাবে।

কিউবা মিচেল আসন্ন এএফসি অ-২৩ দলের প্রাথমিক দলে রয়েছেন বলে জানা গেছে। অ-২৩ দলের ক্যাম্পও খুব দ্রুত শুরু হবে। কিউবা ঢাকায় আসলে কিংসের ক্যাম্পেই আগে যোগদান করবে। কারণ ১২ আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ কিংসের। কিংস ও আবাহনীর ফুটবলাররা ক্লাবের আন্তর্জাতিক ম্যাচের পর অ-২৩ দলে যোগদান করবে।


ইউটি/এসএন




মন্তব্য করুন