© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবু সাঈদ হত্যা : বিচার শুরু হবে কিনা জানা যাবে ৬ আগস্ট

শেয়ার করুন:
আবু সাঈদ হত্যা : বিচার শুরু হবে কিনা জানা যাবে ৬ আগস্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৪ পিএম | ৩০ জুলাই, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি শেষ হয়েছে। ৩০ আসামির বিচার শুরু হবে কিনা এ বিষয়ে আদেশের জন্য ৬ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আজ বুধবার (৩০ জুলাই) পলাতক ২৪ আসামির পক্ষে নিয়োগপ্রাপ্ত আইনজীবীরা মামলা থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন।

এর আগে মঙ্গলবার গ্রেফতার ৬ আসামির পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। বুধবারও আবু সাঈদ হত্যা মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ৩০ জুন এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ঐদিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।

গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।

পিএ/এসএন

মন্তব্য করুন